সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৬
ডেক্স রিপোর্ট :
Publish : 05:22 AM, 05 November 2026.
Digital Solutions Ltd

সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

Publish : 05:22 AM, 05 November 2026.
সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

ছবি সংগৃহীত

ডেক্স রিপোর্ট :

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকারক পদার্থ বহনের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৮ নভেম্বর রোববার রাত ১২টা থেকে সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর পর্যন্ত বিভিন্ন সড়ক, সার্ক ফোয়ারা, পান্থপথ, গ্রিন রোড, ফার্মগেট, শ্যামলী, ধানমন্ডি-১৬ এবং বিজয় সরণি সংলগ্ন এলাকা।

এ ছাড়া ইন্দিরা রোড, মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং নির্ধারিত সীমানার ভেতরে থাকা সব রাস্তা ও গলিও এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

সংসদের অধিবেশন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই ডিএমপি এ পদক্ষেপ নিয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম তাহসিফ হত্যা: তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে দীপ শিরোনাম ডোব টেষ্ট পজেটিভ হওয়ায় আটক হওয়া যুবক কারাগারে শিরোনাম ঝালকাঠি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জিয়াউদ্দিন হায়দার শিরোনাম প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে নাহিদকে আইনি নোটিশ শিরোনাম সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ শিরোনাম মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী