গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪
ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৬
ডেক্স রিপোর্ট :
Publish : 12:52 AM, 05 November 2026.
Digital Solutions Ltd

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

Publish : 12:52 AM, 05 November 2026.
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

ছবি সংগৃহীত

ডেক্স রিপোর্ট :

গাজীপুরের নাওজোড়ে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনে আবদুল্লাহ (১৮), আহাদ (১৯), আশরাফুল (২৬) ও নাঈম (২৫) দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে আবদুল্লাহর শরীরের ২০ শতাংশ, আহাদের ৫৫ শতাংশ, আশরাফুলের ১৫ শতাংশ এবং নাঈমের ৪ শতাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ওই সেন্টারের ৪১টি সিলিন্ডারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৮টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত সাড়ে ৯টার দিকে আগুন সম্পূর্ণ নেভানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, দগ্ধদের মধ্যে আবদুল্লাহ ও আহাদকে হাসপাতালের উচ্চমাত্রার পর্যবেক্ষণ ও চিকিৎসা ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। নাঈম রয়েছেন জরুরি বিভাগে পর্যবেক্ষণে। শরীরের ৫৫ শতাংশ পুড়ে যাওয়ায় আহাদের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও গ্যাস সিলিন্ডার ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী শিরোনাম বিশেষ দায়িত্বে কাতার গেলেন নৌবাহিনীর ২৪ সদস্য শিরোনাম ঢাকের তালে প্রধানমন্ত্রীকে বরণ, উৎসবে মাতল বাগেরহাট শিরোনাম কাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা শিরোনাম মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কর্মী পাঠানো যাবে না ১২ দেশে শিরোনাম গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪