সার্চ বিডিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানালেন উজ্জ্বল দাস
ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৬
সার্চ বিডি রিপোর্ট :
Publish : 11:32 PM, 04 November 2026.
Digital Solutions Ltd

সার্চ বিডিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানালেন উজ্জ্বল দাস

Publish : 11:32 PM, 04 November 2026.
সার্চ বিডিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানালেন উজ্জ্বল দাস

সার্চ বিডিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানালেন উজ্জ্বল দাস

সার্চ বিডি রিপোর্ট :

ঝালকাঠির নলছিটি কেন্দ্রীয় হরিমন্দিরে দুর্গাপূজার বিসর্জনের রাতে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে সার্চ বিডি নিউজে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উজ্জ্বল দাস।

তিনি নলছিটি উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি।

এক লিখিত প্রতিবাদে উজ্জ্বল দাস দাবি করেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ও তাঁর পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যাচার করছে।

 

প্রতিবাদলিপিতে তিনি বলেন, লোকনাথ মন্দির সংস্কারের জন্য বরাদ্দ পাওয়া এক টন চাল বিক্রির ৩২ হাজার টাকা খরচের হিসাব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ওই অর্থের সম্পূর্ণ হিসাব তাঁর কাছে সংরক্ষিত রয়েছে। মন্দিরে কী কী সংস্কারকাজ করা হয়েছে, তা সরেজমিনে দেখে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

 

ওই রাতের ঘটনাটি পরের দিন সকালে উজ্জ্বল দাসের ভাগ্নে অন্তর ও তুফান আমাদের বাসায় এনে সামাজিকভাবে মিলিয়ে দেয়া হয়। 

উজ্জ্বল দাস

উজ্জ্বল দাস আরও দাবি করেন, হরিমন্দিরের আঙিনা থেকে তপন দাসের ঘর মন্দিরের  জন্য তাঁদের পরিবার থেকে এককালীন এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া মন্দিরের দক্ষিণ পাশে নির্মাণাধীন গেটটিও তাঁদের পরিবারের নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে।

তিনি বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের জবাব দিতেই পারিবারিক অনুদানের বিষয়গুলো তুলে ধরেছেন। পাশাপাশি বিসর্জনের রাতের ঘটনাসংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী শিরোনাম বিশেষ দায়িত্বে কাতার গেলেন নৌবাহিনীর ২৪ সদস্য শিরোনাম ঢাকের তালে প্রধানমন্ত্রীকে বরণ, উৎসবে মাতল বাগেরহাট শিরোনাম কাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা শিরোনাম মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কর্মী পাঠানো যাবে না ১২ দেশে শিরোনাম গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪