ছবি সংগৃহীত
বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ও অনিয়ম ঠেকাতে ১২টি দেশে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে বিশেষ নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখন থেকে মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া এসব দেশে কর্মী পাঠানোর জন্য বহির্গমন ছাড়পত্র দেওয়া যাবে না।
বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা ১২টি দেশ হলো—সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কঙ্গো, রাশিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া।
নির্দেশনায় বলা হয়েছে, এসব দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন থাকতে হবে। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো কর্মীর নামে বহির্গমন ছাড়পত্র বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ইস্যু করা যাবে না।
এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট ১২টি দেশে কর্মী পাঠানোর আগে নিয়োগপ্রক্রিয়া ও প্রয়োজনীয় সরকারি অনুমোদন নিশ্চিত করা বাধ্যতামূলক হলো। ফলে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অবৈধভাবে কর্মী পাঠানোর সুযোগ কমবে বলে আশা করা হচ্ছে।
এদিকে বিদেশে যেতে আগ্রহী কর্মীদের আর্থিক লেনদেনের বিষয়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব দেশে যাওয়ার ক্ষেত্রে নিয়োগপ্রক্রিয়া, মন্ত্রণালয়ের অনুমোদন এবং বহির্গমন ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত হওয়ার আগে কোনো ধরনের আর্থিক লেনদেন বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।
বিশেষ করে দালাল বা মধ্যস্বত্বভোগীদের প্রলোভনে পড়ে চাকরির নিশ্চয়তা ছাড়াই টাকা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিদেশগামী কর্মীদের উদ্দেশে মন্ত্রণালয়ের পরামর্শ, শুধু আকর্ষণীয় বেতন কিংবা উন্নত জীবনযাপনের প্রতিশ্রুতি শুনে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেওয়া যাবে না। চাকরির বৈধতা, নিয়োগকর্তার পরিচয়, কাজের ধরন, বেতন, চুক্তিপত্র এবং সরকারি অনুমোদন ভালোভাবে যাচাই করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি নজরদারি ও অনুমোদিত নিয়োগপ্রক্রিয়া অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, যথাযথ যাচাই ছাড়া বিদেশে গিয়ে অনেক কর্মী প্রতারণা, বেতন না পাওয়া, চুক্তি ভঙ্গ এবং নানা ধরনের হয়রানির শিকার হন।
তাই বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণের আগে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য যাচাই এবং বৈধ প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News