ছবি সংগৃহীত
প্রযুক্তির সঠিক ব্যবহারে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রযুক্তিকে তোমরা ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
বুধবার (৪ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের আওতায় এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে মোট ১৫৫ জনকে মেধাবৃত্তি দেওয়া হয়।
ডিএমপি কমিশনার বলেন, শিক্ষার্থীরা যে সম্মাননা পেয়েছে, তা শুধু ক্রেস্ট কিংবা আর্থিক প্রণোদনা নয়; বরং তাদের পরিশ্রম ও অর্জনের স্বীকৃতি। এই সম্মাননা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
বিশেষ করে এসএসসি পাস করে যারা এইচএসসিতে ভর্তি হয়েছে, তাদের জন্য পরবর্তী দেড় থেকে দুই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। এ সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করলে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও দেশের ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
তিনি কৃতী শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি নিরলস পরিশ্রমের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ৬২ জন, ২০২৫ সালে ৫৯ জন, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ২০ জন এবং ২০২৫ সালে ১৪ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছেন। সব মিলিয়ে ১৫৫ জন কৃতী শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News