ছবি সংগৃহীত
২০২৫ সালের চলতি বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে। রোববার (২১ সেপ্টেম্বর) আকাশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। ভারতীয় পঞ্জিকা অনুসারে, রোববার অমাবস্যা থাকবে এবং পৃথিবীর একাংশ অন্ধকারে ঢেকে যাবে।
গত ৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণে ‘রক্তিম চাঁদ’ দেখার পর মাত্র ১৪ দিনের ব্যবধানে আবারও বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। আংশিক সূর্যগ্রহণটি মোট ৪ ঘন্টা ২৪ মিনিট স্থায়ী হবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আংশিক সূর্যগ্রহণ শুরু হবে রাত ১১:২৯ মিনিটে এবং শেষ হবে দিবাগত রাত ৩:৫৩ মিনিটে। পূর্ণ আংশিক দৃশ্য দেখতে পাওয়া যাবে রাত ১:৪১ মিনিটে।
যদিও রোববারের এই আংশিক সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না, তবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার বিভিন্ন অঞ্চলে এর দৃশ্যমানতা থাকবে।
বিশেষজ্ঞরা মনে করান, সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়। চোখের ক্ষতি এড়াতে বিশেষ সূর্যগ্রহণ চশমা বা নিরাপদ উপায় ব্যবহার করা আবশ্যক।
এই মহাজাগতিক ঘটনা বিশ্ববাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News