নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নলছিটি লঞ্চঘাট এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মোস্তফা কামাল মন্টু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিচুর রহমান হেলাল খান, ঝালকাঠি জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন, সদস্যসচিব সাইদুল ইসলাম রনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ তৌহিদ আলম মান্না এবং সদস্যসচিব সাইদুল কবির রানা।
সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা ও প্রতিবাদ জানিয়ে গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।
এ সময় নলছিটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News