ঝালকাঠি জেলা তথ্য অফিসের জাকির হোসেন স্ট্যান্ড রিলিজ
ঝালকাঠি জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. জাকির হোসেনকে লালমনিরহাট জেলা তথ্য অফিসে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। ২১ নভেম্বর জারি করা আদেশে প্রশাসনিক প্রয়োজনে তাঁকে বদলি ও পদায়নের কথা উল্লেখ করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।
এদিকে, জাকির হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণায় সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয় মহলে আলোচনা-সমালোচনাও রয়েছে।
সম্প্রতি রাজাপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ১৫ শিক্ষার্থীকে স্কুল থেকে টিসি দেওয়ার প্রসঙ্গে এক ফেসবুক কমেন্টে জাকির হোসেন লিখেছেন, "জয়বাংলা বলাতেই টিসি দিতে হবে, এ নিয়ম কোথায় লেখা আছে? জয় বাংলা তো বাঙালির জাতিসত্তার স্লোগান। এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়।"
তবে তাঁর বদলির কারণ হিসেবে অফিস আদেশে প্রশাসনিক প্রয়োজনের কথা উল্লেখ করা হয়েছে। ফেসবুকে তাঁর রাজনৈতিক বক্তব্য বা কর্মকাণ্ডের সঙ্গে বদলির কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে আদেশে কিছু বলা হয়নি।
এ বিষয়ে জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা বলেন, “জাকিরকে বদলি করা হয়েছে। তবে কী কারণে বদলি করা হয়েছে, তা জানি না।”
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News