কাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা
ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৬
ডেক্স রিপোর্ট :
Publish : 01:18 AM, 05 November 2026.
Digital Solutions Ltd

কাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা

Publish : 01:18 AM, 05 November 2026.
কাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা

ছবি সংগৃহীত

ডেক্স রিপোর্ট :

কয়েক দিনের টানা বিক্ষোভ, সড়ক অবরোধ ও উত্তেজনার পর অবশেষে কর্মস্থলে ফিরেছেন গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। শ্রমিকদের কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরেছে অনেকটাই স্বাভাবিক পরিবেশ। একই সঙ্গে স্বাভাবিক রয়েছে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রাসহ বিভিন্ন শিল্প এলাকা ঘুরে শ্রমিকদের কাজে ফেরার চিত্র দেখা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ করে আসছিলেন পোশাক শ্রমিকরা। একপর্যায়ে চান্দনা চৌরাস্তা, ভোগড়া, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে সরকার মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেয়। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও নতুন করে শ্রমিক বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।

এদিকে শিল্পাঞ্চলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং দায়িত্ব পালন করছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো ধরনের শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। শ্রমিকরা কারখানায় ফিরে কাজে যোগ দিয়েছেন।

তিনি আরও জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। শ্রমিক বিক্ষোভের কারণে কোনো কারখানায় ছুটি ঘোষণা করা হয়নি। প্রায় সব কারখানাতেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন।

শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকায় পোশাক খাতের চলমান অস্থিরতা কাটিয়ে ওঠার আশা করছেন সংশ্লিষ্টরা। তবে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি এবং শ্রমিক-মালিকপক্ষের মধ্যে সমন্বয় বজায় রাখার বিষয়টি এখনো গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী শিরোনাম বিশেষ দায়িত্বে কাতার গেলেন নৌবাহিনীর ২৪ সদস্য শিরোনাম ঢাকের তালে প্রধানমন্ত্রীকে বরণ, উৎসবে মাতল বাগেরহাট শিরোনাম কাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা শিরোনাম মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কর্মী পাঠানো যাবে না ১২ দেশে শিরোনাম গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪