টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার
ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৬
ডেক্স রিপোর্ট :
Publish : 08:45 AM, 04 November 2026.
Digital Solutions Ltd

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

Publish : 08:45 AM, 04 November 2026.
টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

ছবি সংগৃহীত

ডেক্স রিপোর্ট :

কক্সবাজারের টেকনাফে ইয়াবা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে গহিন পাহাড় থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের অভিযোগ, ইয়াবা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে তাঁদের চারজনকে ধরে নিয়ে পাহাড়ে নির্যাতন করা হয়। এতে দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পানখালী ভিলেজার পাড়া ও মুরুং পাহাড় থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুস সালামের ছেলে মোকতার কামাল (৪০) এবং ২ নম্বর ওয়ার্ডের আমতলী ঘোনা এলাকার কালু ফকিরের ছেলে মো. আকবর প্রকাশ আব্বুইয়া (৩৬)।

আহত দুজন হলেন হোয়াইক্যং ডেইংগাকাটা এলাকার মৃত আমির হোসেনের ছেলে আলী আহমদ এবং আবুল হোসেনের ছেলে মো. ইলিয়াস।

উদ্ধার হওয়া ইলিয়াসের দাবি, তিন থেকে চার দিন আগে হোয়াইক্যং তুলাতলি এলাকার মিজান নামে এক ব্যক্তি এক লাখ পিস ইয়াবা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তাঁদের চারজনের সঙ্গে চুক্তি করেন। পথে ৩০ হাজার পিস ইয়াবা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এরপর ওই ইয়াবা উদ্ধার ও ঘটনার স্বীকারোক্তি আদায়ের জন্য মিজানের ভাড়াটে লোকজন তাঁদের বাড়ি থেকে ধরে গহিন পাহাড়ে নিয়ে যায়। সেখানে তাঁদের ওপর নির্যাতন চালানো হয়। একপর্যায়ে নির্যাতনে মোকতার কামাল ও আকবরের মৃত্যু হয় বলে অভিযোগ করেন তিনি। পরে অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের ফেলে পালিয়ে যায়।

সকালে স্থানীয়রা পাহাড়ে মরদেহ ও আহত ব্যক্তিদের পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী জানান, দুই ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী শিরোনাম বিশেষ দায়িত্বে কাতার গেলেন নৌবাহিনীর ২৪ সদস্য শিরোনাম ঢাকের তালে প্রধানমন্ত্রীকে বরণ, উৎসবে মাতল বাগেরহাট শিরোনাম কাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা শিরোনাম মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কর্মী পাঠানো যাবে না ১২ দেশে শিরোনাম গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪