ছবি সংগৃহীত
জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজ আদালতে আত্মসমর্পণ করতে যাওয়ার কথা জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও ভাঙচুরের মামলায় বুধবার তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।
আদালতের এ আদেশের পর পরীমনি জানান, বৃহস্পতিবার তিনি আদালতে যাবেন। এ বিষয়ে তিনি বলেন, ‘কালকে যাব কোর্টে, যেহেতু পরোয়ানা জারি করে ফেলেছে।’
জানা গেছে, গতকাল মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে অ্যালার্জিজনিত সমস্যায় অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। তাঁর পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সময় চেয়ে আবেদন করেন। কিন্তু আদালত সেই আবেদন নামঞ্জুর করে জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
দীর্ঘদিন ধরে চলা আইনি প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, প্রায় পাঁচ বছর ধরে বিভিন্ন মামলায় আদালতে যাতায়াত করতে হচ্ছে। এতে তাঁর কাজের পাশাপাশি পারিবারিক জীবনেও চাপ তৈরি হচ্ছে। তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করে পরীমনি অভিযোগ করেন, মামলার তদন্ত যথাযথভাবে হচ্ছে না।
এর আগে ২০২৫ সালের ২৬ জানুয়ারিও একই মামলায় আদালতে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের জুনে ঢাকা বোট ক্লাবের একটি ঘটনাকে কেন্দ্র করে এ মামলার সূত্রপাত। পরীমনির করা ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার পর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ তাঁর বিরুদ্ধে পাল্টা মামলা করেন। নাসিরের অভিযোগ, বিনা মূল্যে মদ দিতে রাজি না হওয়ায় পরীমনি তাঁকে গালমন্দ, মারধর এবং গ্লাস ও মুঠোফোন ছুড়ে মারেন। তবে এসব অভিযোগ বিচারাধীন।
একই ঘটনায় করা পৃথক মামলায় একদিকে বিচারপ্রার্থী, অন্যদিকে আসামি হিসেবে আইনি প্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন পরীমনি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News