নারীর শরীর নিয়ে সমাজের প্রত্যাশা কখনো শেষ হয় না: রাধিকা মদন
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 02:23 AM, 14 October 2026.
Digital Solutions Ltd

নারীর শরীর নিয়ে সমাজের প্রত্যাশা কখনো শেষ হয় না: রাধিকা মদন

Publish : 02:23 AM, 14 October 2026.
নারীর শরীর নিয়ে সমাজের প্রত্যাশা কখনো শেষ হয় না: রাধিকা মদন

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক :

নারীর শরীর, ওজন কিংবা সৌন্দর্য নিয়ে সমাজের বিচার-বিশ্লেষণ কখনো শেষ হয় না। সাধারণ নারী থেকে শুরু করে জনপ্রিয় তারকা কেউই এ ধরনের সমালোচনা থেকে রেহাই পান না। এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী রাধিকা মদন। মা হওয়ার পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হওয়া অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রতি সমর্থন জানিয়ে নারীর শরীর নিয়ে সমাজের দ্বৈত মানদণ্ডের সমালোচনা করেন তিনি।

রাধিকার মতে, নারীদের চেহারা ও শারীরিক গঠন নিয়ে সমাজের নির্দিষ্ট প্রত্যাশা রয়েছে। সেই মানদণ্ড পূরণ করতে গিয়ে অনেক নারী আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। অথচ একজন নারীর সৌন্দর্যকে নির্দিষ্ট কোনো শারীরিক গঠন বা ওজনের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না।

নিজের অভিনয়জীবনের অভিজ্ঞতা তুলে ধরে রাধিকা জানান, ‘পটাখা’ সিনেমার চরিত্রের প্রয়োজনে তাঁকে প্রায় ১৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল। পরে ‘শিদ্দত’ ও ‘আংরেজি মিডিয়াম’ সিনেমায় অভিনয়ের সময় বাড়তি ওজন কমানোর প্রক্রিয়া শুরু করেন তিনি।

সে সময় ওজন বেড়ে যাওয়ায় তাঁকে শুনতে হয়েছিল, এভাবে মোটা হয়ে গেলে কীভাবে নায়িকার চরিত্রে অভিনয় করবেন। পরে দ্রুত ওজন কমানোর চেষ্টায় একপর্যায়ে অতিরিক্ত রোগা হয়ে পড়েন তিনি। শারীরিক সুস্থতার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত কাজ থেকে কিছুদিনের বিরতি নিতে বাধ্য হন এই অভিনেত্রী।

রাধিকার উপলব্ধি, ওজন বাড়লে যেমন সমালোচনা শুনতে হয়, তেমনি ওজন কমালেও কটাক্ষের মুখে পড়তে হয়। অর্থাৎ, অন্যের প্রত্যাশা অনুযায়ী শরীরের গঠন পরিবর্তন করেও সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তাই এখন নির্দিষ্ট সৌন্দর্যের মানদণ্ডের পেছনে ছোটা নয়, বরং সুস্থ থাকাকেই বেশি গুরুত্ব দেন তিনি।

নারীর সৌন্দর্য নিয়ে সামাজিক ধারণা তৈরির ক্ষেত্রে ছোটবেলার অভিজ্ঞতারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন রাধিকা। তাঁর ভাষ্য অনুযায়ী, ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদ কিংবা সমাজের প্রচলিত সৌন্দর্যের ধারণার সঙ্গে নিজেকে তুলনা করতে গিয়ে অনেক কিশোরী নিজের স্বাভাবিক বৈশিষ্ট্য নিয়েই হীনম্মন্যতায় ভোগে। ঘন ভ্রু, মুখের স্বাভাবিক লোম কিংবা শরীরের গঠন সবকিছুই তখন সমালোচনার বিষয় হয়ে ওঠে।

নিজের শৈশবের কথা বলতে গিয়ে রাধিকা জানান, ছোটবেলায় তাঁরও ঘন ভ্রু ও মুখে লোম ছিল। তবে পরিবারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাঁকে নিজের চেহারাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শিখিয়েছে। অন্যের প্রশংসার ওপর নির্ভর না করে নিজেকে ভালোবাসার গুরুত্বও তিনি সেখান থেকেই উপলব্ধি করেছেন।

রাধিকার মতে, নিজের শরীর ও স্বতন্ত্র পরিচয়কে সম্মান জানানোই আত্মগ্রহণের প্রথম ধাপ। সমাজের তৈরি সৌন্দর্যের ছকে নিজেকে আটকে না রেখে সুস্থ থাকা এবং নিজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই বেশি গুরুত্বপূর্ণ।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে ২৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ শিরোনাম কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি শিরোনাম নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার জেরে, কৃষি কর্মকর্তাকে পিটিয়ে আহত শিরোনাম কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও নবজাতকের মৃত্যুর ঘটনার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার শিরোনাম বানারীপাড়ার ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে, মামলা করেছেন এক রাজমিস্ত্রি শিরোনাম ভাটারায় অভিযান চালিয়ে ৩৪ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার