ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আশপাশের কয়েকটি ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ইউনাইটেড ড্রাগ ইন্টারন্যাশনাল নামের কারখানাটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের টঙ্গী জোনের কমান্ডার মো. আব্দুল মান্নান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছেন কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুনের তীব্রতা ও পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত ইউনিটও ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News