টিকটকের মাধ্যমে পরিচয় সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:14 AM, 14 October 2026.
Digital Solutions Ltd

টিকটকের মাধ্যমে পরিচয় সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু

Publish : 02:14 AM, 14 October 2026.
টিকটকের মাধ্যমে পরিচয় সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

গাইবান্ধার সাঘাটা উপজেলায় কীটনাশকজাতীয় পদার্থ সেবনের পর এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। টিকটকের মাধ্যমে পরিচয়ের পর তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিবারের সদস্যরা ওই সম্পর্ক মেনে নিতে রাজি না হওয়ায় তাঁরা কীটনাশকজাতীয় পদার্থ সেবন করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সাঘাটা থানা পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

নিহত স্কুলছাত্র আল আমিন মিয়া (১৫) উপজেলার পূর্ব রাঘবপুর গ্রামের আজাদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যদিকে, নিহত তাসলিমা আক্তার তাজমিনের (২৫) বাড়ি দক্ষিণ শ্যামপুর গ্রামে। তিনি পার্শ্ববর্তী পদুমশহর জোরডোবা গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী। তাঁর একটি সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে আল আমিন ও তাসলিমার পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। গত রোববার (১১ অক্টোবর) বিয়ের দাবিতে তাসলিমা আল আমিনের বাড়িতে গিয়ে ওঠেন। তবে বয়সের ব্যবধান এবং পারিবারিক ও সামাজিক বাস্তবতার কারণে পরিবারের সদস্যরা তাঁদের সম্পর্ক মেনে নিতে রাজি হননি।

এরপর সোমবার (১২ অক্টোবর) আল আমিন ও তাসলিমা জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশকজাতীয় পদার্থ সেবন করেন। বিষয়টি জানতে পেরে স্বজনেরা তাঁদের দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

ঘটনার পর আল আমিনের স্বজনেরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যান। অন্যদিকে, তাসলিমার মরদেহ হাসপাতালে রাখা হয়। পরে পুলিশ পূর্ব রাঘবপুর গ্রাম থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুরো ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে ২৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ শিরোনাম কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি শিরোনাম নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার জেরে, কৃষি কর্মকর্তাকে পিটিয়ে আহত শিরোনাম কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও নবজাতকের মৃত্যুর ঘটনার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার শিরোনাম বানারীপাড়ার ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে, মামলা করেছেন এক রাজমিস্ত্রি শিরোনাম ভাটারায় অভিযান চালিয়ে ৩৪ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার