কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও নবজাতকের মৃত্যুর ঘটনার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:39 AM, 14 October 2026.
Digital Solutions Ltd

কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও নবজাতকের মৃত্যুর ঘটনার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

Publish : 07:39 AM, 14 October 2026.
কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও নবজাতকের মৃত্যুর ঘটনার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

পটুয়াখালীর কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর, গর্ভপাত ও নবজাতকের মৃত্যুর ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. সোহাগ শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে বরিশালের বাকেরগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৮-এর একটি যৌথ দল। পরে তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর তানিয়া বেগম ও তাঁর স্বামীর ওপর লোহার রড ও কাঠের লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। এ সময় তাঁদের মারধর করে আহত করা হয়। পাশাপাশি তানিয়া বেগমের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং তাঁদের দীর্ঘ সময় আটকে রাখার অভিযোগও রয়েছে।

এজাহারে বলা হয়, হামলার পর তানিয়া বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাঁর সাত মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নবজাতকের মৃত্যু হয় বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় তানিয়া বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলা দায়েরের পর অভিযুক্ত ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়ে যান বলে জানা গেছে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সোহাগ শিকদারকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে মামলায় করা অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল এবং অন্য আসামিদের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে ২৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ শিরোনাম কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি শিরোনাম নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার জেরে, কৃষি কর্মকর্তাকে পিটিয়ে আহত শিরোনাম কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও নবজাতকের মৃত্যুর ঘটনার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার শিরোনাম বানারীপাড়ার ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে, মামলা করেছেন এক রাজমিস্ত্রি শিরোনাম ভাটারায় অভিযান চালিয়ে ৩৪ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার