বানারীপাড়ার ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে, মামলা করেছেন এক রাজমিস্ত্রি
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:32 AM, 14 October 2026.
Digital Solutions Ltd

বানারীপাড়ার ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে, মামলা করেছেন এক রাজমিস্ত্রি

Publish : 07:32 AM, 14 October 2026.
বানারীপাড়ার ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে, মামলা করেছেন এক রাজমিস্ত্রি

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বরিশালের বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শকসহ সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মারধর, ভয়ভীতি প্রদর্শন, বেআইনিভাবে আটক এবং তিন বছর বয়সী মেয়েকে জোর করে নিয়ে যাওয়ার অভিযোগে মামলা করেছেন এক রাজমিস্ত্রি। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক সৈয়দ আবিদুল হক এ আদেশ দেন। মামলার বাদী বানারীপাড়া উপজেলার মহিষাপোতা গ্রামের ফকিরবাড়ির বাসিন্দা জালিছ মাহমুদ।

মামলায় বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মো. জাহিদকে সুনির্দিষ্ট আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জালিছ মাহমুদের সাবেক স্ত্রী পপি আক্তার তাঁর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেছিলেন। ওই মামলায় বকেয়া খোরপোষ ও দেনমোহরসহ সব টাকা পরিশোধের পর বিচার শেষে খালাস পান জালিছ।

জালিছ ও পপির দাম্পত্য জীবনে হুমায়রা জান্নাত নামে একটি কন্যাসন্তান রয়েছে। তালাকের পর পপি অন্যত্র বিয়ে করলে শিশুটি দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে থাকছিল।

মামলার অভিযোগে বলা হয়, গত সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে ওসির নির্দেশে এসআই জাহিদসহ কয়েকজন পুলিশ সদস্য জালিছকে আটক করতে তাঁর বাড়িতে যান। বাড়ির সামনের রাস্তায় তাঁকে পেয়ে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয়। এ সময় অন্য পুলিশ সদস্যরা তাঁকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, সাবেক স্ত্রীর দায়ের করা মামলার কথা বলে জালিছকে থানায় নিয়ে দীর্ঘ সময় আটকে রাখা হয়। পরে তাঁর অনুমতি ছাড়াই ওসির নির্দেশে মেয়েকে সাবেক স্ত্রী পপির জিম্মায় দেওয়া হয় বলে অভিযোগ করেছেন বাদী।

থানা থেকে ছাড়া পাওয়ার পর জালিছ বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এরপর তিনি আদালতে মামলা করেন। আবেদনে ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ, তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান। তাঁর দাবি, শিশুটির বয়স দুই বছর আট মাস এবং সে খুব অসুস্থ। শিশুটির চিকিৎসা ও মাতৃস্নেহ প্রয়োজন বিবেচনায় তাকে মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশে মামলাটির তদন্ত করবে পিবিআই। তদন্তে অভিযোগের সত্যতা যাচাইয়ের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে ২৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ শিরোনাম কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি শিরোনাম নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার জেরে, কৃষি কর্মকর্তাকে পিটিয়ে আহত শিরোনাম কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও নবজাতকের মৃত্যুর ঘটনার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার শিরোনাম বানারীপাড়ার ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে, মামলা করেছেন এক রাজমিস্ত্রি শিরোনাম ভাটারায় অভিযান চালিয়ে ৩৪ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার