ছবি: সংগৃহীত
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ধর্মঘটের মাধ্যমে দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণ করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জ্বালানিমন্ত্রী।
তিনি বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামেও স্থিতিশীলতা নেই। বর্তমানে জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতার পরিস্থিতি তৈরি হয়েছে। অন্য উৎসগুলো থেকেও সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে।
মন্ত্রী আরও বলেন, এ অবস্থায় কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ধর্মঘটের চেষ্টা করলে ১৯৫৬ সালের আইন প্রয়োগ করা হবে। কথায় কথায় ধর্মঘট ডেকে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা মেনে নেওয়া হবে না।
ইকবাল হাসান মাহমুদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানানো হয়েছে।
তিনি জানান, এলপিজি ব্যবসায়ীদের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ নিয়ে চলতি মাসেই আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে।
জ্বালানি খাতের সংকটের মধ্যে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ওপর বাড়তি চাপ এড়াতে সরকার আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News