ছবি: সংগৃহীত
নতুন গভর্নর নিয়োগের খবর শোনার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের পর বের হয়ে যান। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।
এদিকে গভর্নরের হঠাৎ পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে হট্টগোল শুরু হয়। কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিল-এর নেতারা ‘মব’ সৃষ্টি করে গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ-কে ব্যাংক থেকে বের করে দেন।
ঘটনার সময় দেখা যায়, আহসান উল্লাহ গাড়িতে উঠেই বেরিয়ে যাচ্ছেন। এ সময় একজন ব্যক্তি তাঁর দিকে তেড়ে আসে, যা অন্যরা সংবরণ করেন। ঘটনাস্থলে উপস্থিতদের মতে, ওই ব্যক্তিটি আক্রমণাত্মক আচরণ করে আঙুল উঁচিয়ে আহসান উল্লাহকে শাসাতে দেখা গেছে।
আহসান উল্লাহ এক বছরের চুক্তিতে গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকে নিয়োগপ্রাপ্ত হন। তার দায়িত্ব ছিল গভর্নরকে সহায়তা করা এবং ব্যাংকের চলমান সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা। বিশ্লেষকরা বলছেন, গভর্নরের পদত্যাগ ও উপদেষ্টার বের করে দেয়ার ঘটনা কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশের অস্থিরতা ও রাজনৈতিক চাপের প্রতিফলন।
এ ঘটনায় ব্যাংকিং খাত ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যাংকপাড়ায় চলছে নানা আলোচনা, যেখানে নতুন গভর্নর নিয়োগ প্রক্রিয়া এবং কর্মীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার প্রশ্ন উঠেছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, তবে বিশ্লেষকরা মনে করছেন, কর্মকর্তাদের মধ্যে আস্থার পরিবেশ পুনঃস্থাপন ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা নতুন গভর্নরের বড় চ্যালেঞ্জ হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News