দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে আগামী বাজেট প্রণয়ন করা হচ্ছে: অর্থমন্ত্রী
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:16 AM, 29 July 2026.
Digital Solutions Ltd

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে আগামী বাজেট প্রণয়ন করা হচ্ছে: অর্থমন্ত্রী

Publish : 12:16 AM, 29 July 2026.
দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে আগামী বাজেট প্রণয়ন করা হচ্ছে: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে আগামী বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “বাজেট ভালো হবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। আমরা একটি খারাপ সময় এবং ভঙ্গুর অর্থনীতির মধ্যেও দায়িত্ব নিয়েছি। তারপরও দেশের প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে। ইনশাআল্লাহ, সবাইকে অন্তর্ভুক্ত করেই বাজেট দেওয়া হবে।”

তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং সরকারের ওপর ঋণের চাপও বেশি। তবে এই পরিস্থিতির মধ্যেও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা চলছে।

অর্থমন্ত্রী জানান, “আমরা খুব একটা ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। আগের সরকারগুলোর সময়ের পরিস্থিতির তুলনায় এটি একটি কঠিন সময়। তবে এটিকে একটি নতুন সূচনা হিসেবে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন, বাজেট প্রণয়নে লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে ঋণনির্ভরতা থেকে ধীরে ধীরে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তর করা। এ জন্য পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্টকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, “আমাদের পরিচালন ব্যয় কমাতে হবে এবং বিনিয়োগ বাড়াতে হবে। যাতে অর্থনীতির সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছায়।”

বিনিয়োগ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ এখন বিনিয়োগভিত্তিক অর্থনীতির দিকে এগোচ্ছে। অতীতে ঋণ ও টাকা ছাপিয়ে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, যা দীর্ঘমেয়াদে চাপ তৈরি করেছে।”

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে টেকসই উন্নয়নের পথে নিতে হলে বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে এবং সঠিক আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান পরিকল্পনা সফল হলে বাংলাদেশ ধীরে ধীরে শক্তিশালী ও টেকসই অর্থনৈতিক কাঠামোর দিকে এগিয়ে যাবে।

অর্থনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার