সরকার কিনছে ১ কোটি লিটার পাম তেল
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:02 AM, 07 April 2026.
Digital Solutions Ltd

সরকার কিনছে ১ কোটি লিটার পাম তেল

Publish : 12:02 AM, 07 April 2026.
সরকার কিনছে ১ কোটি লিটার পাম তেল

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বুধবার (২৫ মার্চ) ১ কোটি লিটার পরিশোধিত পাম তেল কেনার অনুমোদন দিয়েছে। প্রতি লিটার পাম তেলের দাম ধরা হয়েছে ১৬৩ টাকা ৪৮ পয়সা। এতে মোট খরচ হবে ১৬৩ কোটি ৪৮ লাখ টাকা। টিসিবি কার্ডধারী নিম্নআয়ের এক কোটি পরিবারের কাছে এই তেল ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই তেল কেনার প্রস্তাব দেয়। ১৬টি দরপত্র জমা পড়ার পর দরপত্র মূল্যায়ন কমিটি (টিইসি) পাঁচটি লটে সুপারিশকৃত সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ থেকে পাম তেল কেনার সিদ্ধান্ত নেয়। পরিবহণ খরচসহ প্রতি লিটার তেলের দাম হবে ১৬৩ টাকা ৪৮ পয়সা।

একই বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরে ইপিআই কর্মসূচিতে ব্যবহৃত ১০ ধরনের টিকা ইউনিসেফ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্রয়ে মোট খরচ হবে ৬০৪ কোটি ৫ লাখ ৫ হাজার ৮৯৫ টাকা।

এছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৪৭৬.৩৭৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৭৫ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ৩৭৫ টাকা হবে।

মন্ত্রিসভা কমিটি ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব পদক্ষেপের লক্ষ্য ভর্তুকি মূল্যে পাম তেল সরবরাহ নিশ্চিত করা, EPI টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং কৃষি ক্ষেত্রে সার সরবরাহে সহায়তা করা।

 

অর্থনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার