কাকার সঙ্গে ভিডিও করে পরিচিত জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ আর নেই
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:01 AM, 14 October 2026.
Digital Solutions Ltd

কাকার সঙ্গে ভিডিও করে পরিচিত জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ আর নেই

Publish : 01:01 AM, 14 October 2026.
কাকার সঙ্গে ভিডিও করে পরিচিত জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ আর নেই

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

সামাজিক যোগাযোগমাধ্যমে কাকার সঙ্গে সৃজনশীল ভিডিও তৈরি করে পরিচিতি পেয়েছিল ছোট্ট দ্বীপ শীল। তবে মাত্র তিন বছর তিন মাস বয়সেই তার সেই পথচলা থেমে গেল। হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে শিশুটির মরদেহ। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে। দ্বীপ ওই গ্রামের বাসিন্দা বিজয় শীলের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ২টা ৩৫ মিনিটে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ পাওয়া যায়।

দ্বীপের কাকা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করেন। কয়েক মাস ধরে কাকার সঙ্গে বিভিন্ন সৃজনশীল ভিডিওতে অংশ নিচ্ছিল দ্বীপ। এসব ভিডিওর মাধ্যমে অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পায় শিশুটি।

দ্বীপের মৃত্যুর খবর জানিয়ে কাকা বিপ্লব শীল তাঁর ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি ভাতিজার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন। পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন অনেকে।

মন্তব্যে কেউ কেউ শিশুটির মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান। তবে এ বিষয়ে কোনো অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার গণমাধ্যমকে বলেন, পানিতে ডুবে তিন বছর বয়সী কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীলের মৃত্যু হয়েছে। পরে পারিবারিকভাবে শিশুটির শেষকৃত্য সম্পন্ন করা হয়।

কাকার সঙ্গে ভিডিওতে ছোট্ট দ্বীপের হাসি ও প্রাণবন্ত উপস্থিতি যাঁদের পরিচিত ছিল, তাঁদের অনেকের কাছেই শিশুটির এই অকালমৃত্যুর খবর বেদনাদায়ক হয়ে উঠেছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে ২৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ শিরোনাম কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি শিরোনাম নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার জেরে, কৃষি কর্মকর্তাকে পিটিয়ে আহত শিরোনাম কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও নবজাতকের মৃত্যুর ঘটনার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার শিরোনাম বানারীপাড়ার ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে, মামলা করেছেন এক রাজমিস্ত্রি শিরোনাম ভাটারায় অভিযান চালিয়ে ৩৪ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার