ঝালকাঠিতে ২৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:44 AM, 14 October 2026.
Digital Solutions Ltd

ঝালকাঠিতে ২৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ

Publish : 09:44 AM, 14 October 2026.
ঝালকাঠিতে ২৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার বিরুদ্ধে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে ২৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ বিতরণ করা হয়েছে স্থানীয় বিভিন্ন এতিমখানায়।

বুধবার (১৪ অক্টোবর) জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার প্রায় ৮৫ কিলোমিটার এলাকায় ইলিশ সংরক্ষণ অভিযান চলছে। রাত থেকে সকাল পর্যন্ত প্রশাসন ও পুলিশের সহযোগিতায় মৎস্য বিভাগের চারটি ভ্রাম্যমাণ দল অভিযান পরিচালনা করে। এ সময় নদীতে জাল ফেলে কয়েকজন জেলে পালিয়ে যান।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন, ইলিশ সংরক্ষণে নদীতে নজরদারি বাড়ানো হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে যাতে কেউ ইলিশ শিকার করতে না পারেন, সে জন্য মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক জানান, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা কার্যকর রাখতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারা দেশে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে ২৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ শিরোনাম কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি শিরোনাম নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার জেরে, কৃষি কর্মকর্তাকে পিটিয়ে আহত শিরোনাম কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও নবজাতকের মৃত্যুর ঘটনার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার শিরোনাম বানারীপাড়ার ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে, মামলা করেছেন এক রাজমিস্ত্রি শিরোনাম ভাটারায় অভিযান চালিয়ে ৩৪ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার