বিবাহিত জীবনে সুখে থাকার ‘রেসিপি’ কী, জানালেন অভিনেতা আরিফিন শুভ
ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 01:40 AM, 06 October 2026.
Digital Solutions Ltd

বিবাহিত জীবনে সুখে থাকার ‘রেসিপি’ কী, জানালেন অভিনেতা আরিফিন শুভ

Publish : 01:40 AM, 06 October 2026.
বিবাহিত জীবনে সুখে থাকার ‘রেসিপি’ কী, জানালেন অভিনেতা আরিফিন শুভ

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক :

বিবাহিত জীবনে সুখে থাকার ‘রেসিপি’ কী? এমন প্রশ্নের মজার উত্তর দিয়েছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। তাঁর ভাষ্য, সুখী দাম্পত্য জীবনের জন্য প্রতি সপ্তাহে একবার করে ‘হ্যাপিলি ম্যারিড’ দেখতে হবে!

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় চরকির নতুন অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রিমিয়ার। সেখানে সিনেমাটির কলাকুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন আরিফিন শুভ।

এই সিনেমায় প্রথমবারের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে জুটি বেঁধেছেন শুভ। প্রিমিয়ার শেষে সংবাদকর্মীদের মুখোমুখি হলে তাঁকে প্রশ্ন করা হয়, বিবাহিত জীবনে সুখে থাকার উপায় কী?

হাসতে হাসতে শুভ বলেন, ‘ম্যারিড লাইফে হ্যাপি থাকার রেসিপি হচ্ছে, প্রত্যেক সপ্তাহে একবার করে হ্যাপিলি ম্যারিড দেখতে হবে। শুক্রবার সকালে উঠে এটি একবার করে দেখতে হবে, তাহলেই হ্যাপি ম্যারিড থাকতে পারবেন।’

অভিনেতার এমন রসিক উত্তরে সেখানে উপস্থিত সবাই হেসে ওঠেন।

সহশিল্পী কেয়া পায়েল ও সিনেমার পুরো টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন শুভ। তাঁর মতে, ক্যামেরার পেছনের মানুষসহ পুরো দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল দারুণ। সবাই পরিশ্রম করলেও কাজের সময় আনন্দও পেয়েছেন তাঁরা।

এদিকে দর্শক তাঁকে নিয়মিত পর্দায় দেখতে পাচ্ছেন না কেন এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন এই অভিনেতা। শুভ জানান, কাজের কারণ বা সুযোগ তিনি নিজে তৈরি করেন না; বরং সুযোগ তাঁর কাছে আসে। সামনে ভালো কাজের সুযোগ যত বেশি তৈরি হবে, দর্শকরাও তাঁকে তত বেশি পর্দায় দেখতে পাবেন।

কিছুদিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুধু ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে একটি পোস্ট দিয়েছিলেন আরিফিন শুভ। তখন অনেক ভক্ত ধারণা করেছিলেন, এটি হয়তো তাঁর ব্যক্তিগত জীবনের কোনো ঘোষণা। পরে জানা যায়, পোস্টটি ছিল সিনেমাটির প্রচারণার অংশ।

‘হ্যাপিলি ম্যারিড’ নির্মাণ করেছেন জাহিদ প্রীতম। সিনেমার গল্পে উঠে এসেছে দাম্পত্য জীবনের নানা মনস্তাত্ত্বিক ও সামাজিক টানাপোড়েন। এতে সহজ-সরল যুবক আনিস চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। আর কেয়া পায়েলকে দেখা যাবে অনামিকা চরিত্রে।

‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের সপ্তম ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত সিনেমাটি আগামী ৮ অক্টোবর চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মানিকগঞ্জে পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যার দায়ে, দেবরের ১০ বছরের কারাদণ্ড শিরোনাম মা ইলিশ রক্ষায় ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শিরোনাম কালিয়াকৈরে প্রেমিকের বাসায় অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু শিরোনাম ভোলায় মাইক্রোবাসে তুলে নিয়ে নির্যাতন, যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ শিরোনাম নওগাঁয় ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে, ৩৪ লাখ টাকা ছিনতাই শিরোনাম বরিশালে আদালত চত্বরে ১০ তলা ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, রহস্য ঘিরে প্রশ্ন