ছবি: সংগৃহীত
পুত্রসন্তানের মা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। নবজাতকের নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ। বর্তমানে সন্তানকে ঘিরেই কাটছে এই অভিনেত্রীর সময়।
মা হওয়ার খবর জানালেও সন্তানের জন্মের তারিখ প্রকাশ করতে চাননি মৌসুমী। ব্যক্তিগত কিছু কারণে তারিখটি গোপন রাখতে চান বলে জানিয়েছেন তিনি।
মাতৃত্বের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মৌসুমী হামিদ বলেন, জীবনের এই সময়ের জন্য তিনি দীর্ঘদিন অপেক্ষা করেছেন। সন্তানকে প্রথম দেখা ও স্পর্শ করার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এখন ছেলের ঘুম ও খাওয়ার সময়ের সঙ্গে মিলিয়েই চলছে তাঁর প্রতিদিনের রুটিন। কখনো কখনো টানা দুই ঘণ্টা ঘুমানোরও সুযোগ হচ্ছে না।
সন্তানের জন্মের পর প্রথম দুই দিন ছেলেকে ভালোভাবে দেখার সুযোগ পাননি অভিনেত্রী। পরে ছেলের মুখ দেখে নিজের চেহারার সঙ্গে মিল খুঁজে পান তিনি। ছেলের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই তারকা।
মৌসুমী জানিয়েছেন, মা হওয়ার এই সময়ে স্বামী আবদুল ওয়াদুদ, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
এর আগে গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন মৌসুমী। একই সময়ে স্বামী আবদুল ওয়াদুদকেও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক থেকেই তাঁদের বিয়ের সিদ্ধান্ত। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তাঁদের বন্ধুত্বের বয়স ১৪ বছর। চিন্তাভাবনায় মিল থাকায় একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন তাঁরা।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন। ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও কাজ করেছেন তিনি।
তবে আপাতত অভিনয় থেকে বিরতি নিতে চান এই অভিনেত্রী। সন্তানকে সময় দেওয়াকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। কয়েক মাস বিরতির পর আবার অভিনয়ে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News