ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরা থেকে চলচ্চিত্র অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে তুরাগ থানার রাজউক উত্তরা অ্যাপার্টমেন্টের করতোয়া ভবন থেকে তাঁকে আটক করা হয়।
ডিএমপির উত্তরা বিভাগের এক পুলিশ পরিদর্শক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি পুলিশের উত্তরা জোনাল টিমের সদস্যরা অভিযান চালিয়ে করতোয়া ভবন থেকে জ্যোতিকা জ্যোতিকে আটক করেন। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
আটকের বিষয়ে ডিবির উত্তরা জোনাল টিমের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবীর জানান, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে একটি সূত্রের দাবি, জ্যোতিকা জ্যোতি ‘আলো আসবেই’ নামের একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন। ওই গ্রুপে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পোস্ট ও আলোচনা করা হয়। তবে এসব বিষয় তাঁর আটকের কারণ কি না, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ১৯৮৪ সালে জন্ম নেওয়া জ্যোতিকা জ্যোতি ২০০৫ সালে ‘আয়না’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। দীর্ঘ অভিনয়জীবনে তিনি ‘নন্দিত নরকে’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলী’ ও ‘অনিল বাগচীর একদিন’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
এ ছাড়া ‘গ্রাস’, ‘মায়া: দ্য লস্ট মাদার’, ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ এবং ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রেও অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন এই অভিনেত্রী।
তবে কী অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে ডিবির আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News