ছবি: সংগৃহীত
পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে পুরুষের ইতিবাচক অবদান, অধিকার, মর্যাদা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পালিত হচ্ছে বিশ্ব পুরুষ দিবস।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’, যার বাংলা অর্থ ‘ভবিষ্যৎ সবার’। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর ১৯ নভেম্বর দিবসটি পালন করা হয়। বাবা, ভাই, স্বামী, বন্ধু কিংবা সহকর্মী হিসেবে জীবনের নানা পর্যায়ে পুরুষের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের প্রতি ভালোবাসা ও সম্মান জানানোর দিনও এটি।
১৯৯৯ সালের ১৯ নভেম্বর ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বিশ্ব পুরুষ দিবস পালিত হয়। ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিরোম টিলাকসিংয়ের উদ্যোগে দিবসটির সূচনা হয়। তবে পুরুষদের জন্য আন্তর্জাতিক একটি দিবস পালনের ধারণা আরও পুরোনো। ১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক টাইমসের একটি নিবন্ধে ২৩ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে পালনের আগ্রহের কথা উঠে আসে।
পরবর্তী সময়ে বিভিন্ন দেশে বিচ্ছিন্নভাবে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত ১৯৯৯ সালে ১৯ নভেম্বর দিনটিকে বিশ্ব পুরুষ দিবস হিসেবে পালনের সূচনা হয়। শুরুতেই ক্যারিবীয় অঞ্চলে দিবসটি ব্যাপক সাড়া ফেলে।
বিশ্ব পুরুষ দিবস নারী দিবসের প্রতিদ্বন্দ্বী কোনো আয়োজন নয়। বরং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং সমাজে উভয়ের ইতিবাচক অবদানকে স্বীকৃতি দেওয়াই এ দিবসের অন্যতম উদ্দেশ্য।
দিবসটির ছয়টি গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে। এর মধ্যে রয়েছে আদর্শ ও দায়িত্বশীল পুরুষদের ইতিবাচক ভূমিকা তুলে ধরা, পরিবার ও সন্তানের প্রতি তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়া, পুরুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো, সামাজিক ও আইনি ক্ষেত্রে তাঁদের প্রতি বৈষম্য তুলে ধরা, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং সবার জন্য নিরাপদ ও উন্নত বিশ্ব গড়ে তোলা।
বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।
বিশ্ব পুরুষ দিবস উপলক্ষে পুরুষের অবদান ও অর্জনকে সম্মান জানানোর পাশাপাশি তাঁদের স্বাস্থ্যসেবা, অধিকার, মানসিক সুস্থতা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News