আজ স্ত্রীকে প্রশংসা করার দিন – ভালোবাসা আর সম্মানের উৎসব
ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:52 PM, 07 October 2025.
Digital Solutions Ltd

আজ স্ত্রীকে প্রশংসা করার দিন – ভালোবাসা আর সম্মানের উৎসব

Publish : 11:52 PM, 07 October 2025.
আজ স্ত্রীকে প্রশংসা করার দিন – ভালোবাসা আর সম্মানের উৎসব

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

আজ সেপ্টেম্বরের তৃতীয় রোববার। দিনটি বিশেষভাবে পরিচিত “স্ত্রীকে প্রশংসা দিবস” বা Wife Appreciation Day হিসেবে। যুক্তরাষ্ট্রে ২০০৬ সালে প্রথম এ দিবস উদযাপন শুরু হয়। ধীরে ধীরে এটি বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়েছে। যদিও দিবসটির সঠিক ইতিহাস স্পষ্ট নয়, তবে মূল উদ্দেশ্য একটিই— স্ত্রীকে সম্মান জানানো এবং সংসারে তার অবদানকে স্বীকৃতি দেওয়া।

বাংলা সাহিত্যের মহাকবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন— “বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।” নর-নারীর সমতার এ বাণী আজও পরিবার ও সমাজ জীবনে গভীরভাবে প্রযোজ্য।

একসময় প্রচলিত ছিল— “সংসার সুখের হয় রমনীর গুণে।” তবে আজ মানুষ বিশ্বাস করে, সংসার সুখের জন্য স্বামী-স্ত্রী দুজনেরই সমান দায়িত্ব আছে। তবু আজকের দিনটি বিশেষভাবে স্ত্রীদের প্রশংসার জন্য নির্ধারিত।

কেন এ দিবস গুরুত্বপূর্ণ?

মানুষের জীবনে সম্পর্ক টিকিয়ে রাখতে প্রশংসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বামীরা যদি আজকের দিনে স্ত্রীকে আন্তরিকভাবে প্রশংসা করেন, তবে তিনি বুঝতে পারবেন সংসারে তাঁর গুরুত্ব কতটা। বিবাহিত জীবনের বয়স এক বছর হোক, দশ বছর হোক বা অর্ধশতক— স্ত্রী সবসময় প্রশংসা পাওয়ার যোগ্য।

কীভাবে দিবসটি উদযাপন করবেন?

– স্ত্রীর হাতে একটি ফুলের তোড়া তুলে দিতে পারেন।

– তাকে প্রিয় কোনো রেস্টুরেন্টে নিয়ে খেতে পারেন।

– নতুন নকশার কোনো গয়না কিংবা পছন্দসই উপহার দিতে পারেন।

– কিংবা শুধু আন্তরিক কয়েকটি বাক্য— “তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ”— বললেই বদলে যাবে সম্পর্কের রং।

অনেক পুরুষ আছেন যারা সব কাজেই স্ত্রীর প্রশংসা করতে জানেন। তাদের সংসারে সম্মান আর ভালোবাসা বেড়ে যায় বহুগুণ। তাই আজকের দিনটি শুধু আনুষ্ঠানিকতা নয়— সম্পর্কের বন্ধনকে মজবুত করার সুযোগও বটে।

ফিচার বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে ৫ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস শিরোনাম ঝালকাঠিতে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট শিরোনাম ‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’ স্লোগানে ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত শিরোনাম রাজাপুরে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, তাঁর পক্ষে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা শিরোনাম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এসো সচেতন হই সোসাইটির র‍্যালি, সেমিনার ও সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা প্রদান শিরোনাম নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে, দুই আড়তদারকে জরিমানা