বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকী আজঃ ছবি সংগৃহীত
আজ ২৫ বৈশাখ—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। বাংলা সাহিত্যের এই অসাধারণ প্রতিভা ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ, ইংরেজি ১৮৬১ সালের ৮ মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন।
কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও সংগীতে তিনি বাংলা সাহিত্যকে এনে দিয়েছেন এক নতুন মাত্রা। শুধু বাংলা নয়, বিশ্বসাহিত্যে তার অবদান অনস্বীকার্য। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর, যা এখনো বাংলা ভাষার এক অনন্য অর্জন হিসেবে বিবেচিত।
তার বাবা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদাসুন্দরী দেবী। মাত্র আট বছর বয়সে কবিতা লেখা শুরু করেন কবিগুরু। কৈশোরেই সাহিত্যচর্চা শুরু হলেও পরে জমিদারি তদারকি করতে গিয়ে পাবনা, রাজশাহী, নদিয়া, ওড়িশাসহ বাংলার নানা প্রান্তে ঘুরেছেন তিনি। কুষ্টিয়ার শিলাইদহে কাটিয়েছেন তার সৃষ্টিশীল জীবনের উল্লেখযোগ্য সময়।
১৯০১ সালে শান্তিনিকেতনে গিয়ে তিনি গড়ে তোলেন বিশ্বভারতী—যা হয়ে ওঠে শিক্ষা ও সংস্কৃতির আন্তর্জাতিক কেন্দ্র।
তার জীবদ্দশায় ও পরবর্তীকালে প্রকাশিত হয়েছে ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ এবং অজস্র গান ও ছোটগল্প। তার গান এখন বাংলাদেশের জাতীয় সংগীতের অংশ।
বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে আয়োজন করা হয়েছে মূল অনুষ্ঠান। একইসঙ্গে নওগাঁর পতিসর, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে চলছে আলোচনা সভা, রবীন্দ্রসঙ্গীত ও সাংস্কৃতিক আয়োজন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। থাকছে চিত্রশিল্প প্রদর্শনী, রবীন্দ্রনাথের ওপর নির্মিত ডকুমেন্টারি ও আবৃত্তি পরিবেশনা। বাংলা একাডেমি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকাসহ বিভিন্ন জেলায় পালিত হচ্ছে নানা কর্মসূচি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশ্বকবির জন্মদিন উপলক্ষে এক বাণীতে বলেন, “রবীন্দ্রনাথ আমাদের মনন ও সংস্কৃতির মৌলিক ভিত্তি। তার আদর্শ চর্চা করলেই আমরা একটি মানবিক ও প্রগতিশীল জাতি হিসেবে গড়ে উঠতে পারি।”
আজকের এই দিনটি তাই শুধু স্মরণের নয়, অনুপ্রেরণারও।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News