বরিশালে আদালত থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে সিভিল জজ নিখোঁজ
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:08 AM, 18 November 2026.
Digital Solutions Ltd

বরিশালে আদালত থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে সিভিল জজ নিখোঁজ

Publish : 07:08 AM, 18 November 2026.
বরিশালে আদালত থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে সিভিল জজ নিখোঁজ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বরিশালে আদালতের কার্যক্রম শেষে বাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন সিভিল জজ শেখ ফারহান নাদিম। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালত থেকে বাসার উদ্দেশে বের হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাঁর সন্ধানে কাজ করছে পুলিশ।

শেখ ফারহান নাদিম বরিশালের উজিরপুর উপজেলা আদালতের সিভিল জজ হিসেবে কর্মরত। তাঁর নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

উজিরপুর আদালতের পেশকার সঞ্জীব কুমার দাস জানান, শেখ ফারহান নাদিম পরিবার নিয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন বিচারকদের সরকারি বাসভবনে থাকেন। আদালত থেকে ওই বাসভবনের দূরত্ব প্রায় এক কিলোমিটার।

তিনি বলেন, নাদিম অন্য বিচারকদের বহনকারী মাইক্রোবাসে যাতায়াত করতেন না। বেশির ভাগ সময় হেঁটে অথবা রিকশায় আদালতে যাতায়াত করতেন। মঙ্গলবার দাপ্তরিক কার্যক্রম শেষে বিকেলে আদালত থেকে বাসার উদ্দেশে বের হন তিনি। পরে রাতে পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি বাসায় ফেরেননি।

পেশকার সঞ্জীব কুমার দাস আরও জানান, মুঠোফোনের অবস্থান শনাক্ত করে রাতে নগরের হেমায়েত উদ্দিন রোডের কসাই মসজিদ এলাকায় তাঁর অবস্থান পাওয়া যায়। বুধবার সকালে আদালতে না পৌঁছালে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়।

বুধবার বেলা আড়াইটার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সিভিল জজের নিখোঁজ হওয়ার ঘটনায় আদালতের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি নিয়ে কাজ করছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সালেহ মো. রায়হান বলেন, সিভিল জজের নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে নিয়েছে। তাঁকে খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চলছে।

এ ঘটনায় বিচার বিভাগ ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তবে শেখ ফারহান নাদিম কীভাবে নিখোঁজ হয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বরিশালে আদালত থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে সিভিল জজ নিখোঁজ শিরোনাম হিজলায় প্রধান শিক্ষকের ফেসবুকে রাজনৈতিক পোস্ট ঘিরে বিতর্ক, শোকজ শিরোনাম প্রবল ঘূর্ণিঝড় রুপ নিলো ‘আকভান’, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত শিরোনাম শ্রমিক লীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের মজুত, গ্রেপ্তার ৩ শিরোনাম ‘ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন শিরোনাম মাদকমুক্ত জীবন, সুস্থ ভবিষ্যৎ ও সচেতন প্রজন্ম গড়তে লিডো-এর মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারাভিযান