ছবি: সংগৃহীত
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে একটি ট্রাক্টর-ট্রলি। এ ঘটনায় ট্রাক্টরের চালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে ঝালকাঠির মনু সড়ক রোড দিয়ে যাচ্ছিল ট্রাক্টর-ট্রলিটি। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় ট্রাক্টরটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে উল্টে যায়।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা ট্রাক্টরের ভেতর থেকে চালককে উদ্ধার করেন। দুর্ঘটনায় চালক গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।
তবে দুর্ঘটনার কারণ এবং আহত চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News