নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে পদ হারালেন যুবদল নেতা
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:53 AM, 18 November 2026.
Digital Solutions Ltd

নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে পদ হারালেন যুবদল নেতা

Publish : 01:53 AM, 18 November 2026.
নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে পদ হারালেন যুবদল নেতা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নবগঠিত বরিশাল মহানগর যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর পদ হারিয়েছেন যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম রুবেল। কমিটি ঘোষণার প্রায় এক ঘণ্টার মধ্যেই সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় যুবদল। নতুন কমিটিতে রুবেলের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম রনিকে।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল মহানগর এবং বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এর মধ্যে রিয়াজুর রহমান রিয়াজকে সভাপতি এবং সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন করা হয়।

কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয় তৌহিদুর রহমান তৌহিদকে। সহসভাপতি আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম রুবেল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক করা হয় মুশফিক রহমান অভিকে।

কমিটি ঘোষণার পরপরই নিজের ফেসবুক আইডিতে কমিটি নিয়ে আপত্তি জানান রুবেল। তিনি কমিটি প্রত্যাখ্যান করে লেখেন, বরিশাল মহানগর বিএনপির অন্তর্ভুক্ত ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব রিয়াজুর রহমান রিয়াজকে মহানগর যুবদলের সভাপতি করায় তাঁরা ব্যথিত। ব্যক্তিগতভাবে তিনি এ কমিটি মানেন না।

পোস্টে দলের ‘এক নেতার এক পদ’ নীতির বিষয়টি তুলে ধরে রুবেল প্রশ্ন করেন, বিএনপির পদধারী কেউ যুবদলের গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন কি না।

রুবেলের দাবি, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার প্রায় ৩০ মিনিট পরই নতুন কমিটির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে তাঁকে বাদ দিয়ে রেজাউল করিম রনিকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

রুবেল বলেন, তিনি শুধু অনিয়মের প্রতিবাদ করেছেন। ২০১৮ সালে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। এর আগে বিএম কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। বয়সের সীমাবদ্ধতার কারণে তখন ছাত্রদলে পদ পাননি। পরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকেও বঞ্চিত ছিলেন বলে দাবি করেন তিনি। তবে এখন পদ ফিরে পাওয়ার জন্য কোনো চেষ্টা করছেন না বলেও জানান রুবেল।

এ বিষয়ে মহানগর যুবদলের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ বলেন, কমিটি ঘোষণার পর কেন সংশোধন করা হয়েছে, তা কেন্দ্রীয় নেতারাই ভালো জানেন। বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

বিএনপির পদে থাকা অবস্থায় যুবদলের গুরুত্বপূর্ণ পদ পাওয়ার বিষয়ে রিয়াজ বলেন, এটি নতুন কোনো বিষয় নয়; আগে থেকেও এমন রেওয়াজ রয়েছে। দলের প্রয়োজনে কাকে কোথায় দায়িত্ব দেওয়া হবে, তা সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। গত ১৭ বছর প্রতিকূল পরিস্থিতিতেও দলের আদর্শ নিয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। তাঁকে ঘিরে সমালোচনার পেছনে ব্যক্তিগত বিরূপ মনোভাব কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ এবং দ্রুত সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের ঘটনায় বরিশাল মহানগর যুবদলের সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বরিশালে আদালত থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে সিভিল জজ নিখোঁজ শিরোনাম হিজলায় প্রধান শিক্ষকের ফেসবুকে রাজনৈতিক পোস্ট ঘিরে বিতর্ক, শোকজ শিরোনাম প্রবল ঘূর্ণিঝড় রুপ নিলো ‘আকভান’, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত শিরোনাম শ্রমিক লীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের মজুত, গ্রেপ্তার ৩ শিরোনাম ‘ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন শিরোনাম মাদকমুক্ত জীবন, সুস্থ ভবিষ্যৎ ও সচেতন প্রজন্ম গড়তে লিডো-এর মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারাভিযান