প্রবল ঘূর্ণিঝড় রুপ নিলো ‘আকভান’, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 06:47 AM, 18 November 2026.
Digital Solutions Ltd

প্রবল ঘূর্ণিঝড় রুপ নিলো ‘আকভান’, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত

Publish : 06:47 AM, 18 November 2026.
প্রবল ঘূর্ণিঝড় রুপ নিলো ‘আকভান’, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দরের জন্য ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৮ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। বুধবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি সাগর বেশ বিক্ষুব্ধ রয়েছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেগুলোকে নিরাপদ আশ্রয়েই থাকতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়টির গতিপথ ও শক্তির পরিবর্তনের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বরিশালে আদালত থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে সিভিল জজ নিখোঁজ শিরোনাম হিজলায় প্রধান শিক্ষকের ফেসবুকে রাজনৈতিক পোস্ট ঘিরে বিতর্ক, শোকজ শিরোনাম প্রবল ঘূর্ণিঝড় রুপ নিলো ‘আকভান’, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত শিরোনাম শ্রমিক লীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের মজুত, গ্রেপ্তার ৩ শিরোনাম ‘ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন শিরোনাম মাদকমুক্ত জীবন, সুস্থ ভবিষ্যৎ ও সচেতন প্রজন্ম গড়তে লিডো-এর মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারাভিযান