বারিধারা থেকে সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:12 AM, 18 November 2026.
Digital Solutions Ltd

বারিধারা থেকে সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

Publish : 12:12 AM, 18 November 2026.
বারিধারা থেকে সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর বারিধারা থেকে নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি সূত্রে জানা গেছে, বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল অভিযানে অংশ নেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

নজরুল ইসলাম হিরু বীর প্রতীক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এ ছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে নরসিংদীর রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা সাবেক এই সংসদ সদস্যের গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

তবে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বরিশালে আদালত থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে সিভিল জজ নিখোঁজ শিরোনাম হিজলায় প্রধান শিক্ষকের ফেসবুকে রাজনৈতিক পোস্ট ঘিরে বিতর্ক, শোকজ শিরোনাম প্রবল ঘূর্ণিঝড় রুপ নিলো ‘আকভান’, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত শিরোনাম শ্রমিক লীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের মজুত, গ্রেপ্তার ৩ শিরোনাম ‘ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন শিরোনাম মাদকমুক্ত জীবন, সুস্থ ভবিষ্যৎ ও সচেতন প্রজন্ম গড়তে লিডো-এর মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারাভিযান