মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:57 PM, 17 November 2026.
Digital Solutions Ltd

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

Publish : 11:57 PM, 17 November 2026.
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে প্রিন্স বাজারের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। এতে বিএনপির চার থেকে পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের মাথায় আঘাত লেগেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকেরা মিরপুর-১৩ নম্বরের হারম্যান মেইনার কলেজের সামনে জড়ো হন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাঁদের বাধা দেন।

এ সময় শ্রমিকদের কয়েকজনকে লাঠি দিয়ে আঘাত করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে শ্রমিকেরা পাল্টা প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বিএনপির চার থেকে পাঁচজন নেতাকর্মী আহত হন। তাঁদের মধ্যে দুজনের মাথায় গুরুতর আঘাত লাগে।

আহত ব্যক্তিদের মিরপুর-১৪ এলাকায় অবস্থিত মার্কস মেডিকেলে নেওয়া হয়। সেখানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে সংঘর্ষের আগে সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকেরা হারম্যান মেইনার কলেজের সামনে অবস্থান নিলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে তিন থেকে চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের তথ্য অনুযায়ী, শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টাকে কেন্দ্র করেই বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তাঁদের বিরোধের সূত্রপাত হয়।

পুলিশ জানিয়েছে, বর্তমানে মিরপুর-১৩ নম্বর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পাশাপাশি ওই এলাকায় যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

তবে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন এবং সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বরিশালে আদালত থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে সিভিল জজ নিখোঁজ শিরোনাম হিজলায় প্রধান শিক্ষকের ফেসবুকে রাজনৈতিক পোস্ট ঘিরে বিতর্ক, শোকজ শিরোনাম প্রবল ঘূর্ণিঝড় রুপ নিলো ‘আকভান’, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত শিরোনাম শ্রমিক লীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের মজুত, গ্রেপ্তার ৩ শিরোনাম ‘ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন শিরোনাম মাদকমুক্ত জীবন, সুস্থ ভবিষ্যৎ ও সচেতন প্রজন্ম গড়তে লিডো-এর মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারাভিযান