মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 10:41 PM, 16 November 2026.
Digital Solutions Ltd

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

Publish : 10:41 PM, 16 November 2026.
মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন সোচ্চার ছিলেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। গণমানুষের এই নেতার ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর।

১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে, বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন।

ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মওলানা ভাসানী। রাজনৈতিক জীবনের প্রতিটি পর্যায়ে তিনি সাধারণ মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার ছিলেন।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তার পিতা শরাফত আলী খান এবং মাতা মোসাম্মৎ মজিরন বিবি। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি ভারতের দেওবন্দে ইসলামি শিক্ষায় অধ্যয়ন করেন তিনি।

১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেন ভাসানী। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে তিনি দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন তিনি। পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনেও ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সময় তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন।

স্বাধীনতার পর ১৯৭২ সালের ২২ জানুয়ারি দেশে ফিরে আবারও সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় হন। খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক সাম্য, গণতান্ত্রিক জবাবদিহি এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তার অনশন কর্মসূচি সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ক্ষমতার চেয়ে মানুষের অধিকার এবং ব্যক্তিস্বার্থের চেয়ে জনস্বার্থকে প্রাধান্য দেওয়া এই নেতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আজও স্বতন্ত্র অবস্থানে রয়েছেন। তার রাজনৈতিক আদর্শ, সংগ্রাম ও গণমানুষের প্রতি দায়বদ্ধতা স্মরণ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম চলমান শিরোনাম টিকটকের পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে অবস্থান নিয়েছে আরেক তরুণ শিরোনাম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে, বরিশাল বিভাগে সতর্কতা বাড়ানো হয়েছে শিরোনাম সাংবাদিকের অসুস্থ্য কন্যার পাশে ড. জিয়াউদ্দিন ও ইলেন ভুট্টো শিরোনাম দলীয় নীতি ও আদর্শ পরিপন্থীর অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের দুই নেতার পদ স্থগীত শিরোনাম ঝালকাঠির নলছিটিতে শীতলপাটির জিআই পণ্য হিসেবে সম্ভাবনা, বিপণন ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত