খুলনার দাকোপে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:17 AM, 17 November 2026.
Digital Solutions Ltd

খুলনার দাকোপে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Publish : 12:17 AM, 17 November 2026.
খুলনার দাকোপে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

খুলনার দাকোপে ৫০ পিস ইয়াবাসহ মো. রুবেল হাওলাদার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বানিশান্তা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাতের দিকে দাকোপ থানার একটি দল বানিশান্তা ইউনিয়নের বানিশান্তা বাজারে তামিম স্টোরের সামনে সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রুবেল হাওলাদারের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

গ্রেপ্তার রুবেল হাওলাদার বানিশান্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত নূর ইসলাম হাওলাদারের ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রুবেল বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতেন এবং সুযোগ বুঝে সেগুলো বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দাকোপ থানায় একটি মামলা করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম চলমান শিরোনাম টিকটকের পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে অবস্থান নিয়েছে আরেক তরুণ শিরোনাম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে, বরিশাল বিভাগে সতর্কতা বাড়ানো হয়েছে শিরোনাম সাংবাদিকের অসুস্থ্য কন্যার পাশে ড. জিয়াউদ্দিন ও ইলেন ভুট্টো শিরোনাম দলীয় নীতি ও আদর্শ পরিপন্থীর অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের দুই নেতার পদ স্থগীত শিরোনাম ঝালকাঠির নলছিটিতে শীতলপাটির জিআই পণ্য হিসেবে সম্ভাবনা, বিপণন ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত