সাংবাদিকের অসুস্থ্য কন্যার পাশে ড. জিয়াউদ্দিন ও ইলেন ভুট্টো
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬
প্রতিবেদক দিবস তালুকদার :
Publish : 05:17 AM, 17 November 2026.
Digital Solutions Ltd

সাংবাদিকের অসুস্থ্য কন্যার পাশে ড. জিয়াউদ্দিন ও ইলেন ভুট্টো

Publish : 05:17 AM, 17 November 2026.
সাংবাদিকের অসুস্থ্য কন্যার পাশে ড. জিয়াউদ্দিন ও ইলেন ভুট্টো

সাংবাদিকের অসুস্থ্য কন্যার পাশে ড. জিয়াউদ্দিন ও ইলেন ভুট্টো

প্রতিবেদক দিবস তালুকদার :

লিউকেমিয়ায় আক্রান্ত ঝালকাঠির মেধাবী শিক্ষার্থী বুশরা মেহজাবীনের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। 

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বুশরার বাবা সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন বশিরের হাতে অনুদানের পৃথক দুটি চেক তুলে দেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌসুলি আককাস সিকদার এবং গনমাধ্যম কর্মীরা।

মেধাবী শিক্ষার্থী বুশরার পড়াশোনা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ যেন অসুস্থতার কারণে থমকে না যায়, এ জন্য তাঁর চিকিৎসায় সহায়তায় এই অনুদান দেওয়া হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও সবার সহযোগিতায় বুশরা সুস্থ হয়ে আবারও পড়াশোনাসহ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশা তার পরিবারের।

লিউকেমিয়ায় আক্রান্ত বুশরা মেহজাবীন ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। অসুস্থতার কাছে হার না মেনে পড়াশোনা চালিয়ে গিয়ে পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম চলমান শিরোনাম টিকটকের পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে অবস্থান নিয়েছে আরেক তরুণ শিরোনাম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে, বরিশাল বিভাগে সতর্কতা বাড়ানো হয়েছে শিরোনাম সাংবাদিকের অসুস্থ্য কন্যার পাশে ড. জিয়াউদ্দিন ও ইলেন ভুট্টো শিরোনাম দলীয় নীতি ও আদর্শ পরিপন্থীর অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের দুই নেতার পদ স্থগীত শিরোনাম ঝালকাঠির নলছিটিতে শীতলপাটির জিআই পণ্য হিসেবে সম্ভাবনা, বিপণন ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত