ছবি: সংগৃহীত
নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা এবং জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়াতে ঝালকাঠি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. বশির গাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জরায়ুমুখ ক্যানসার নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যঝুঁকি। এ রোগ প্রতিরোধে সময়মতো টিকা গ্রহণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি জরুরি। পরিকল্পিত টিকাদান কার্যক্রম ও জনসচেতনতা তৈরির মাধ্যমে জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব।
তাঁরা নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এ ধরনের উদ্যোগে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়বে এবং নারী ও কিশোরীদের জন্য আরও সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News