নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:38 AM, 16 November 2026.
Digital Solutions Ltd

নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

Publish : 12:38 AM, 16 November 2026.
নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

দেশে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবা সহজ করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি নবসৃষ্ট উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। এ ছাড়া বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

পৌরসভা গঠনের ক্ষেত্রে বগুড়ার মোকামতলা উপজেলা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় নতুন দুটি পৌরসভা প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

অন্যদিকে, ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া লক্ষ্মীপুরের সদর উপজেলা বিভক্ত করে গঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। আগে মটবী ও চরচামিতা মৌজায় সদর দপ্তর স্থাপনের প্রস্তাব থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর ও হাজিরপাড়া মৌজায় এটি স্থাপন করা হবে।

একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, পৌরসভা গঠন এবং প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সরকারের এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রশাসনিক কার্যক্রমের পরিধি বাড়বে এবং স্থানীয় পর্যায়ে সরকারি সেবা আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠির রাজাপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার শিরোনাম ঝালকাঠিতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু শিরোনাম অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে পেটে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে শিরোনাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে শিক্ষামন্ত্রী: এআইনির্ভর নয়, জ্ঞাননির্ভর হতে হবে শিরোনাম ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০ শিরোনাম প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি করলেন এমপি মিতু