অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে পেটে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:33 AM, 16 November 2026.
Digital Solutions Ltd

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে পেটে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Publish : 07:33 AM, 16 November 2026.
অন্তঃসত্ত্বা  প্রধান শিক্ষিকাকে পেটে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নেত্রকোনার আটপাড়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধর ও তাঁর তলপেটে লাথি মারার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। একই সঙ্গে তাঁকে গর্ভের সন্তানসহ পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ওই শিক্ষিকা।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার তেলিগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষিকার নাম নিবেদিতা দেব। তিনি বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্বে রয়েছেন।

নিবেদিতা দেবের অভিযোগ, তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন নেতা-কর্মী বিদ্যালয়ে জড়ো হন। এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালান। আনোয়ার হোসেন তাঁর তলপেটে লাথি মারেন এবং অন্যরা তাঁকে কিল-ঘুষি মারেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকেরা তাঁকে উদ্ধার করেন।

ঘটনার বর্ণনায় শিক্ষিকা বলেন, তাঁকে অন্য একটি স্থানে বৈঠকে যোগ দিতে বলা হয়েছিল। বৈঠকের বিষয় না জানায় তিনি বিদ্যালয়ের অফিসকক্ষে এসে কথা বলার অনুরোধ করেন। এরপরই অভিযুক্ত ব্যক্তিরা সেখানে এসে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

নিবেদিতা দেবের ভাষ্য, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং গর্ভের সন্তানের ক্ষতির আশঙ্কার কথা জানানোর পরও হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তাঁকে সন্তানসহ পুড়িয়ে মারার পাশাপাশি বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় স্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর স্বামী সৌমিত্র মজুমদার। তিনি বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে আনোয়ার হোসেন, নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তাঁর স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। ঘটনার পর তাঁরা লিখিত অভিযোগ দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেছেন।

অভিযোগের বিষয়ে জানতে তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল বলেন, বিদ্যালয়টিতে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন এখনো বাকি। শিক্ষিকার ওপর হামলার খবর তিনি শুনেছেন এবং তাঁকে লিখিত অভিযোগ দিতে বলেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর জানান, শিক্ষিকার ওপর হামলার খবর পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠির রাজাপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার শিরোনাম ঝালকাঠিতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু শিরোনাম অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে পেটে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে শিরোনাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে শিক্ষামন্ত্রী: এআইনির্ভর নয়, জ্ঞাননির্ভর হতে হবে শিরোনাম ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০ শিরোনাম প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি করলেন এমপি মিতু