নাজিরপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:11 AM, 16 November 2026.
Digital Solutions Ltd

নাজিরপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

Publish : 12:11 AM, 16 November 2026.
নাজিরপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিএনপি। একই সময় স্থানীয় এক বিএনপি নেতার বসতবাড়িতেও হামলা চালিয়ে থাই গ্লাস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের প্রায় ২৫০ থেকে ৩০০ নেতাকর্মী মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসেন। পরে তাঁরা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়।

এরপর মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ রয়েছে।

একই সময়ে মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলার ঘটনা ঘটে। কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে সেগুলো বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া কার্যালয়ের টিন কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, নাজিরপুরের পৃথক দুটি স্থানে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজনৈতিক বিরোধের জেরে এ ধরনের হামলার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও হামলার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠির রাজাপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার শিরোনাম ঝালকাঠিতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু শিরোনাম অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে পেটে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে শিরোনাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে শিক্ষামন্ত্রী: এআইনির্ভর নয়, জ্ঞাননির্ভর হতে হবে শিরোনাম ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০ শিরোনাম প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি করলেন এমপি মিতু