বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে শিক্ষামন্ত্রী: এআইনির্ভর নয়, জ্ঞাননির্ভর হতে হবে
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:54 AM, 16 November 2026.
Digital Solutions Ltd

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে শিক্ষামন্ত্রী: এআইনির্ভর নয়, জ্ঞাননির্ভর হতে হবে

Publish : 05:54 AM, 16 November 2026.
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে শিক্ষামন্ত্রী: এআইনির্ভর নয়, জ্ঞাননির্ভর হতে হবে

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান ও প্রজ্ঞা অর্জনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শুধু তথ্য জানলেই হবে না, অর্জিত জ্ঞানকে বিচার-বিশ্লেষণ করার সক্ষমতাও থাকতে হবে। এআই দিয়ে ঘন ঘন প্রতিবেদন তৈরি করাই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শুধু তথ্য নয়, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের পাশাপাশি থাকতে হবে প্রজ্ঞা। এআইকে ব্যবহার করার পাশাপাশি এর তথ্য ও ফলাফল বিচার করার মতো সক্ষমতাও গড়ে তুলতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বপ্ন ছিল। শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে মুখস্থনির্ভর পড়াশোনার পরিবর্তে জ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে।

বরিশালের কারিগরি শিক্ষার উন্নয়নে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের পলিটেকনিক ইনস্টিটিউটের আদলে আধুনিকায়নের পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী ছয় মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করার কথা বলেন শিক্ষামন্ত্রী।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংকট নিরসনে একাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণের জন্য বাজেট প্রস্তুত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, চলতি বছরেই এসব কাজ শুরু হবে। তবে শিক্ষার্থীদের অন্যতম দাবি আবাসিক হল নির্মাণের কাজ এ বছর শুরু করা সম্ভব হচ্ছে না। আগামী বাজেটে হল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আয়তন বাড়াতে আরও ৫০ একর জমি চাওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বক্তব্য দেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠির রাজাপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার শিরোনাম ঝালকাঠিতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু শিরোনাম অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে পেটে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে শিরোনাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে শিক্ষামন্ত্রী: এআইনির্ভর নয়, জ্ঞাননির্ভর হতে হবে শিরোনাম ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০ শিরোনাম প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি করলেন এমপি মিতু