ছবি: সংগৃহীত
ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) জেলা পুলিশ লাইন্স মাঠে বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই কার্যক্রমের মধ্য দিয়ে এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।
সকাল থেকেই নিয়োগ পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত স্থানে উপস্থিত হন প্রার্থীরা। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই এবং জমা দেওয়া কাগজপত্র পরীক্ষা করেন।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে নির্ধারিত নিয়ম অনুসরণ করা হচ্ছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়োগের পরবর্তী ধাপগুলোও নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা হবে।
এদিকে পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ পেতে নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছেন জেলার বিভিন্ন এলাকার চাকরিপ্রত্যাশীরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News