মেহেন্দিগঞ্জে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে নতুন বিয়ের অভিযোগ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:32 AM, 16 November 2026.
Digital Solutions Ltd

মেহেন্দিগঞ্জে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে নতুন বিয়ের অভিযোগ

Publish : 05:32 AM, 16 November 2026.
মেহেন্দিগঞ্জে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে নতুন বিয়ের অভিযোগ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বরিশালের মেহেন্দিগঞ্জে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে হানিফ নামের এক ব্যক্তির নতুন বিয়ে করার অভিযোগ উঠেছে। এদিকে নতুন বিয়ে করা সুমি বেগমের আগের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ না হওয়ার বিষয়টিও সামনে এসেছে। দুই পক্ষের বৈবাহিক সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ঘটনাটি এলাকায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চানপুর ইউনিয়নের মাসুদ ডালির ছেলে হানিফের প্রথম সংসারে একটি সন্তান রয়েছে। প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর তিনি মেহেন্দিগঞ্জ পৌরসভার কালিকাপুর গ্রামের সুখী বেগমকে বিয়ে করেন। বর্তমানে সুখী বেগম নয় মাসের অন্তঃসত্ত্বা।

এর মধ্যেই গত ৫ নভেম্বর ঢাকার একটি কাজী অফিসে মেহেন্দিগঞ্জ পৌরসভার চুনারচর গ্রামের মামুন জমাদারের মেয়ে সুমি বেগমকে এক লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন হানিফ। বিষয়টি জানাজানি হলে এলাকায় নানা প্রশ্ন দেখা দেয়।

অন্যদিকে সুমি বেগমের আগের সংসারেও এক বছরের একটি সন্তান রয়েছে। সুমি নিজেই স্বীকার করেছেন, আগের স্বামীকে তিনি তালাক দেননি। ফলে আগের বৈবাহিক সম্পর্কের নিষ্পত্তি না করেই নতুন বিয়ের ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে হানিফের বক্তব্য, সুখী বেগমকে নিয়ে তিনি সুখে নেই। এ কারণেই সুমি বেগমকে বিয়ে করেছেন।

অন্যদিকে সুমি বেগমের অভিযোগ, হানিফ তাঁকে জানিয়েছিলেন, তাঁর আগের স্ত্রীর সঙ্গে তালাক হয়ে গেছে। কিন্তু বিয়ের পর সুখী বেগমের বাড়িতে গিয়ে তিনি জানতে পারেন, ওই নারী নয় মাসের অন্তঃসত্ত্বা। সুমির দাবি, আগের বিয়ের বিষয়টি গোপন করে তাঁকে বিয়ে করেছেন হানিফ। বিষয়টি জানার পর তিনি আর হানিফের সঙ্গে সংসার করতে চান না।

একদিকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে নতুন বিয়ের অভিযোগ, অন্যদিকে নতুন স্ত্রীর আগের বৈবাহিক সম্পর্কের বিষয়টি সামনে আসায় ঘটনাটি নিয়ে মেহেন্দিগঞ্জে আলোচনা চলছে। তবে দুই বিয়ের আইনগত অবস্থান এবং সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠির রাজাপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার শিরোনাম ঝালকাঠিতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু শিরোনাম অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে পেটে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে শিরোনাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে শিক্ষামন্ত্রী: এআইনির্ভর নয়, জ্ঞাননির্ভর হতে হবে শিরোনাম ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০ শিরোনাম প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি করলেন এমপি মিতু