গাজীপুরে দুই পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:24 AM, 16 November 2026.
Digital Solutions Ltd

গাজীপুরে দুই পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ

Publish : 12:24 AM, 16 November 2026.
গাজীপুরে দুই পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

গাজীপুরের কোনাবাড়ীতে দুটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকেরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে মহানগরের কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে দুই কারখানার শত শত শ্রমিক সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা কোনাবাড়ী-কাশিমপুর সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁরা শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে একপর্যায়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও বিজিবি টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে সড়ক থেকে সরে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে শ্রমিকদের বিক্ষোভের সুনির্দিষ্ট কারণ এবং তাঁদের দাবিদাওয়া সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠির রাজাপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার শিরোনাম ঝালকাঠিতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু শিরোনাম অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে পেটে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে শিরোনাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে শিক্ষামন্ত্রী: এআইনির্ভর নয়, জ্ঞাননির্ভর হতে হবে শিরোনাম ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০ শিরোনাম প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি করলেন এমপি মিতু