ছবি: সংগৃহীত
ঢাকার সাভারে পুলিশের এক কর্মকর্তার গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় নাজনীন আখতার (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিজেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বান্ধবী এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে সাভারের রাজফুলবাড়ীয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন জানান, হেমায়েতপুরে পুলিশের ওসির গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি নাজনীন আখতার। ঘটনার পর থেকে তিনি রাজফুলবাড়ীয়া এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর নাজনীন নিজেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বান্ধবী বলে পরিচয় দেন। তবে তাঁর এ পরিচয়ের বিষয়ে স্বতন্ত্রভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
মামলার বিবরণ অনুযায়ী, গত ৬ নভেম্বর পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করে। ওই মামলায় নাজনীনকে এজাহারভুক্ত আসামি করা হয়।
পরিদর্শক মো. মোশাররফ হোসেন আরও জানান, সোমবার (১৬ নভেম্বর) রিমান্ডের আবেদন করে নাজনীনকে আদালতে পাঠানো হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News