ছবি: সংগৃহীত
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) চিত্রনায়ক হেলাল খান ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। একটি মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে এই বিরোধের সৃষ্টি হয়। এ সময় জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলেও আক্রমণ করেন হেলাল খান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্রাঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে এফডিসি প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
জানা যায়, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও পূর্বঘোষিত ওই কর্মসূচিতে জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য অংশ নেননি। বিষয়টি নিয়ে ক্ষোভ তৈরি হয় আয়োজকদের মধ্যে।
মানববন্ধন শেষে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে জয় চৌধুরীসহ কয়েকজনের কাছে কর্মসূচিতে অনুপস্থিত থাকার কারণ জানতে চান হেলাল খান। এ সময় জয় বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেন। তবে তাঁর বক্তব্যে সন্তুষ্ট না হয়ে ক্ষোভ প্রকাশ করেন হেলাল।
ছড়িয়ে পড়া ভিডিওতে হেলাল খানকে বলতে শোনা যায়, ‘তুই ফ্যাসিস্ট, স্বৈরাচারের দোসর। এ কারণে অনুষ্ঠানে যাসনি তোরা।’ এ সময় অন্য কয়েকজনের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন তিনি। পাশাপাশি এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করার কথাও বলেন।
তবে ঘটনাটিকে ভুল-বোঝাবুঝি হিসেবে ব্যাখ্যা করেছেন জয় চৌধুরী। সংবাদমাধ্যমকে তিনি জানান, শিল্পী সমিতির কার্যালয়ের সামনে বসে থাকা কয়েকজন ব্যক্তি ছিলেন চিত্রনায়ক ডি এ তায়েবের ভক্ত। ডি এ তায়েবকে সমর্থন করে কথা বলা এবং মানববন্ধনে যেতে দেরি হওয়ায় হেলাল খান ক্ষুব্ধ হয়ে তাঁকে এমন মন্তব্য করেছেন।
এদিকে হেলাল খান ও জয় চৌধুরীর এই বিরোধকে চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই ইতিবাচকভাবে দেখছেন না। কারণ, চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্ম ‘উনিশ সংগঠন’-এর আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব শিল্পী সমিতির সভাপতি শিবা শানু এবং মুখপাত্র জয় চৌধুরী।
একই সাংগঠনিক প্ল্যাটফর্মে দায়িত্ব পালন করা ব্যক্তিদের মধ্যে এমন বিরোধ চলচ্চিত্রাঙ্গনের ঐক্য ও সাংগঠনিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News