প্রয়াণ দিবসে স্মরণ বাংলা চলচ্চিত্রে রাজীব এক অমলিন নাম
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:20 PM, 13 November 2026.
Digital Solutions Ltd

প্রয়াণ দিবসে স্মরণ বাংলা চলচ্চিত্রে রাজীব এক অমলিন নাম

Publish : 11:20 PM, 13 November 2026.
প্রয়াণ দিবসে স্মরণ বাংলা চলচ্চিত্রে রাজীব এক অমলিন নাম

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বাংলা চলচ্চিত্রের পর্দায় তাঁর উপস্থিতি মানেই ছিল ভিন্ন এক উত্তেজনা। ভরাট কণ্ঠ, তীক্ষ্ণ চাহনি আর সংলাপ বলার স্বতন্ত্র ভঙ্গিতে কয়েক দশক ধরে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব। বাংলা চলচ্চিত্রের এই শক্তিমান খলনায়কের প্রয়াণ দিবস আজ ১৪ নভেম্বর। ২০০৪ সালের এই দিনে ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন তিনি।

১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালীর দুমকী উপজেলায় জন্মগ্রহণ করেন রাজীব। কর্মজীবনের শুরুতে তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করলেও অভিনয়ের প্রতি আগ্রহ তাঁকে নিয়ে আসে মঞ্চ ও টেলিভিশনে। ১৯৭৯ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরে কাজী হায়াৎ পরিচালিত ‘খোকন সোনা’ সিনেমায় নায়ক হিসেবেও অভিনয় করেন। তবে খলনায়ক ও চরিত্রাভিনেতা হিসেবেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন।

দীর্ঘ অভিনয়জীবনে চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজীব। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘হীরামতি’, ‘ভাত দে’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘সত্যের মৃত্যু নেই’ ও ‘সাহসী মানুষ চাই’।

বিশেষ করে ‘দাঙ্গা’ চলচ্চিত্রে তাঁর বলা ‘আমি মাইন্ড করলাম’ সংলাপটি দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। অভিনয়ের স্বীকৃতি হিসেবে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার সম্মাননা অর্জন করেন তিনি। তাঁর পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হলো ‘হীরামতি’ (১৯৮৮), ‘ডাঙা’ (১৯৯১), ‘বিদ্রোহ চারিদিকে’ (২০০০) এবং ‘সাহসী মানুষ চাই’ (২০০৩)।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত ছিলেন রাজীব। ‘ফ্রেন্ডস মুভিজ’ নামে তাঁর একটি প্রযোজনা প্রতিষ্ঠান ছিল। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

ব্যক্তিগত জীবনেও ছিল গভীর বেদনার অধ্যায়। ১৯৯৬ সালে এক নৌকাডুবির ঘটনায় যমজ দুই সন্তানকে হারান এই অভিনেতা। সেই শোক নিয়েও চালিয়ে গেছেন অভিনয় ও পেশাগত দায়িত্ব।

মৃত্যুর দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও বাংলা চলচ্চিত্রে রাজীবের অভিনীত চরিত্রগুলো আজও দর্শকের স্মৃতিতে অমলিন। প্রয়াণ দিবসে এই গুণী অভিনেতাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন ভক্ত, সহকর্মী ও চলচ্চিত্রপ্রেমীরা।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল আর রাতে হারল বাংলাদেশ শিরোনাম বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান শিরোনাম ঝালকাঠিতে ৮ পরিবারের ২০ বছরের বন্দিদশা! চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শিরোনাম কলাপাড়ায় ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর, ছাত্রদল নেতা বহিষ্কার শিরোনাম ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি শিরোনাম ঝালকাঠিতে যানজট কমাতে সড়কে কাজ করেছ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা