ছবি: সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতাকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মজিবুর রহমান রুহিত (২৬) নামের ওই নেতাকে আটক করা হয়।
আটক মজিবুর রহমান রুহিত সিলেট মহানগরীর শাহপরান থানাধীন খাদিম চৌমুহনী শাহ এলাকার রাজা মিয়ার ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি সিলেট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমের ভাগনে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার বিকেলে রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মজিবুর রহমান রুহিতকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তবে এসব মামলার বিস্তারিত বিবরণ এবং মামলাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News