ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ আজ
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:50 AM, 14 November 2026.
Digital Solutions Ltd

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ আজ

Publish : 01:50 AM, 14 November 2026.
ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ আজ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ঝালকাঠিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলায় দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ হলো আজ। ২০০৫ সালের ১৪ নভেম্বর কর্মস্থলে যাওয়ার পথে জেএমবির হামলায় নিহত হন সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে। শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে দিনটি স্মরণ করছে জেলা বিচার বিভাগ।

এ উপলক্ষে আজ শনিবার সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের উদ্যোগে শোকযাত্রা, স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৮টায় আদালত চত্বর থেকে শোকযাত্রা বের হয়ে নিহত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা।

শোকযাত্রায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শরীফ মোহাম্মদ সানাউল হক, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম, পারিবারিক আপিল আদালতের জেলা ও দায়রা জজ মুহাম্মদ জাকারিয়াসহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর, সরকারি কৌঁসুলি মাহেব আলম এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। পরে আদালত চত্বরে শহীদ সোহেল-জগন্নাথ মঞ্চে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনার সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন দুই বিচারক। তাঁদের বহনকারী মাইক্রোবাসটি ঝালকাঠির সড়কে পৌঁছালে তাতে বোমা হামলা চালায় জেএমবি সদস্যরা। এতে ঘটনাস্থলেই নিহত হন বিচারক সোহেল আহম্মেদ। গুরুতর আহত জগন্নাথ পাঁড়েকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হামলায় মাইক্রোবাসটিও বিধ্বস্ত হয়। এ সময় আহত অবস্থায় আটক হন হামলাকারী ইফতেখার হাসান আল মামুন।

এ ঘটনায় করা মামলায় ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সাতজনকে মৃত্যুদণ্ড দেন। উচ্চ আদালতেও সেই রায় বহাল থাকে। ২০০৭ সালের ২৯ মার্চ জেএমবির ছয় শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাঁদের মধ্যে ছিলেন সংগঠনটির প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই এবং হামলাকারী ইফতেখার হাসান আল মামুন। পরে ২০১৬ সালের ১৬ অক্টোবর খুলনা কারাগারে এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

দুই বিচারক হত্যার ঘটনা সে সময় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। বিচার বিভাগের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছিল গভীর উদ্বেগ। ২১ বছর পেরিয়ে গেলেও বিচারক সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের হত্যাকাণ্ড দেশের বিচার বিভাগের ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায় হয়ে রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল আর রাতে হারল বাংলাদেশ শিরোনাম বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান শিরোনাম ঝালকাঠিতে ৮ পরিবারের ২০ বছরের বন্দিদশা! চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শিরোনাম কলাপাড়ায় ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর, ছাত্রদল নেতা বহিষ্কার শিরোনাম ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি শিরোনাম ঝালকাঠিতে যানজট কমাতে সড়কে কাজ করেছ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা